তবু তুমি আসলেনা

বৃষ্টি ও প্রেম (সেপ্টেম্বর ২০২০)

মোঃ মাইদুল সরকার
  • ৩৩১
তোমার জন্য ফুলদানিতে ফুল সাজিয়ে রাখলাম
চা বানিয়ে রাখলাম টি-টেবিলে
নীলাকাশ বদলে গেল একটু একটু মেঘে
তবু তুমি আসলেনা আসবে বলে।
ফুল বাসি হল
চা জুড়ালো
বৃষ্টি ঝড়ল।
গল্পের বই নিয়ে কেবল পৃষ্ঠা উল্টালাম
দৃষ্টিটাকে সারাক্ষন জানালায় রাখলাম
আনমনে তোমাকেই কেবল ভাবলাম।
বিদ্যুৎ নেই
জোনাকী নেই
জ্যোৎস্না নেই।
তোমার জন্য সময়ের প্রজাপতি বন্দি করে রাখলাম
ভাবনার করিডোরে মন বাঁধলাম
নীলাকাশ বদলে গেল একটু একটু মেঘে
তবু তুমি আসলেনা আসবে বলে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সুদীপ্তা চৌধুরী জীবনের কিছু মুহূর্তে ভালবাসার মানুষটিই জানে না কেমন করে মন, অনুভূতি হয়েছে ব্যাকুল তাঁরই অপেক্ষায়! ভাল লাগলো কবিতাটি কবি!
ভালো লাগেনি ২০ সেপ্টেম্বর, ২০২০
ভালবাসার মানুষটি মনে হয় কিছু কিছু অনুভূতি কখনো জানেনা। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো লাগেনি ২১ সেপ্টেম্বর, ২০২০
ফয়জুল মহী প্রীতিজনক ও  স্নিগ্ধোজ্জ্বল লেখনী
ভালো লাগেনি ২ সেপ্টেম্বর, ২০২০
আপনার মন্তব্যে প্রীত হলাম। ধন্যবাদ।
ভালো লাগেনি ৩ সেপ্টেম্বর, ২০২০
জলধারা মোহনা কবিতাটি ভীষণ ভালো লাগলো। ভোট ও ভালো লাগা রইলো।
ভালো লাগেনি ২ সেপ্টেম্বর, ২০২০
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো লাগেনি ২ সেপ্টেম্বর, ২০২০

২৪ আগষ্ট - ২০২০ গল্প/কবিতা: ১২৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "বিশালতা”
কবিতার বিষয় "বিশালতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন,২০২৬