একাকীত্বের অবসর

বৃষ্টি ভেজা (জুলাই ২০২২)

মোঃ মাইদুল সরকার
  • 0
  • ২৪১
আমি যদি চলে যাই
জীবনের তরে
স্মৃতি কিগো রেখে দিবে
তোমারই অন্তরে।
তুমি কেবল ভালোবাস
ভালোবাস এই আমারে
এতটুকু শান্তনা রবে
মরনের পরে।

আমি যদি চলে যাই
জীবনের তরে
ধুলো জমে রবে
স্মৃতির খেলা ঘরে।
তোমার একাকীত্বের
সঙ্গী কে হবে
মহামিলনের তরে
ভেবে রেখেছ কি ভবে।

মরন নিয়ে আসে
একাকীত্বের চির অবসর
বেলা শেষে বুঝে নাও
কে আপন কে পর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জয় শর্মা (আকিঞ্চন) আমি যদি চলে যাই জীবনের তরে ধুলো জমে রবে স্মৃতির খেলা ঘরে। ( মর্মান্তিক) ভালোলাগা রইলো।
মোঃ মোখলেছুর রহমান ছোট্ট চরণে বেশ সাবলিল কবিতা।
Rafiqul Islam চমৎকার কবিতা।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

প্রেমিক মন প্রিয়ার একাকীত্বের মর্ম বেদনা টের পেলে যে ভাবের বহিঃপ্রকাশ ঘটে তারই বর্ণনা কবিতায় তুলে ধরা হয়েছে।

২৪ আগষ্ট - ২০২০ গল্প/কবিতা: ১২২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী