শহর সাজে লাল সবুজে
বাতাস মাতে সুরে,
শিশির ভেজা আধো গায়ে
প্রজাপতি উড়ে।
চারদিকে আজ মাতামাতি
কেমন ভালো লাগা,
শেষ হলো আজ ৭১'এ
করুণ রাত্রি জাগা।
রাজপথে আজ স্লোগান হবে
আনন্দ মাখা সুরে,
জীবন পথে আঁধার কেটে
আসল নতুন ভোরে।
আজ উড়াব আকাশে
লাল সবুজের শান,
জরাজীর্ণ, দুঃখ-ব্যাথা
করব অবসান।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
"স্বাধীনতা" শব্দটি আমাদের কাছে খুব দামী।দেশ স্বাধীনতা লাভ করেছে ১৯৭১ সালে ১৬'ই ডিসেম্বরে। এই দিনটা বাঙালিদের জন্য এক গৌরবময়, আবেগময় একটা দিন।কারণ দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা এই দিনে আমাদের স্বাধীনতা পেয়েছি।বিশেষ সংখ্যায় 'স্বাধীনতা' শব্দটি দেখার সাথে সাথে প্রথমে আমার মাথায় আসলো "১৬'ই ডিসেম্বর'-এর কথা কারণ এইদিনে আমরা স্বাধীনতা পেয়েছি।যার কারণে আমি আমার কবিতার নাম দিয়েছি " ১৬'ই ডিসেম্বর"।
১৭ নভেম্বর - ২০২০
গল্প/কবিতা:
২ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।