প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
স্বগতোক্তি, স্বপ্নে
স্বপ্ন (জানুয়ারী ২০২১)
anupam
২
২
১১০
তোমাকে এখনো দেখি,করুণ বিস্মরণে একা।
রাত্রি দীর্ঘ হয়,নিদ্রাহীন - চোখে ভাসে
নগরীর নিয়নের রং,এখনো বৃষ্টি ঝরে;
বিছানার চারপাশে মেটে ঘ্রানে শীতল আবেশ-
তোমায় তখনো দেখি,নীরব প্রশ্ন দুই চোখে।
হৃদয় ফেরারী আজ, স্বপ্নের আদালতে,নীরবে
তোমার অনুগামী; প্রশ্নের উত্তর খোঁজে অর্থহীন
স্থবির অতীত। তোমার মুখের ছবি অভিব্যক্তিহীন
কোন পাথরের মতোন শীতল,চোখের তারায় জ্বলে
ফেলে আসা মধুর সময়,তোমার হৃদয়ে
আজো মহাকাল,আগুনে পোড়ে নি।
আমার মুক্তি নেই,জেনে গেছি বহু আগে,আভরন মুছে ফেলে
নির্বাক শুন্যতা ভর করে আহত হৃদয়ে-
তবুও আশ্বাস খুঁজি তোমার কন্ঠস্বরে
অতীতের বিস্মৃত অধ্যায়ে-
তোমার কন্ঠস্বরে একদিন প্রেম ছিল,
আজ শুধু দীর্ঘশ্বাস আছে।
২
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী
Wonderful writen
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ জানুয়ারী, ২০২১
mhore
অসাধারণ লেখনী। শুভকামনা
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ জানুয়ারী, ২০২১
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২৪ ডিসেম্বর - ২০২০
গল্প/কবিতা: ১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয়
"তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ এপ্রিল,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী