প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
একাকী হতে গিয়ে দেখেছি
একাকীত্ব (জুন ২০২১)
neamulnahid
২
0
৩০৩
আমার একলা হবার বিলাসী বাসনায়
রাতের চাঁদ দেয় বাগড়া
দিনের সূর্যটি জ্বলজ্বলে চোখে তাকায়,
আমি একলা হতে গিয়ে দেখি
পৃথিবীটা নানা আয়োজন করে বসে আছে।
খোলা প্রান্তরের হাওয়া, জঙ্গলের ভাষা
বৃষ্টির ঝরে পড়া, ঝড়ের তাণ্ডবে আমি
কখনো মুগ্ধ হই, কখনো হারিয়ে ফেলি মন।
গভীর রাতে বাগানে খসখস খসখস
গাছেরা যখন কথা বলে, কিংবা
ভোরের পাখিদের ডাকে ঘুম ভেঙ্গে দেখি
আমি তো একাকী নই কোনভাবে।
দখিন হতে যে হাওয়াটি বয়ে যায়
দূর থেকে টেনে আনে সুবাস,
এমনকি কালো কাকেরাও চিৎকার করে
বিভ্রান্ত করে আমার মন।
একাকী হতে গিয়ে আমি বারবার দেখেছি
একাকীত্ব লাভ সহজ নয় মোটেও।
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
সুন্দর।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ জুন, ২০২১
ফয়জুল মহী
Excellent
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ জুন, ২০২১
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
০১ এপ্রিল - ২০২১
গল্প/কবিতা: ৩ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয়
"তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ এপ্রিল,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী