প্রকৃত দেশপ্রেম

দেশপ্রেম (ডিসেম্বর ২০২১)

সারোয়ার শোভন
  • 0
  • 0
  • ৫৬
ছোট তখন ছিলাম আমি
বয়স খুবই অল্প,
একটু একটু বুঝতে শিখি
জ্ঞান ও ছিলো স্বল্প ।

যখন একটু বয়স হলো
স্কুল জীবন শুরু,
জীবন পেলো নতুন পথ
রাস্তা হলো সরু ।

স্কুল যাবার প্রথম দিনে
সকাল বেলায় দেখি
সবাই তখন লাইনে দাঁড়ায়
দেখে দেখেই শিখি ।

সবাই যখন গেয়ে উঠে
নিজের গলায় গান
হঠাৎ যেন ভরে উঠে
আপন মন আর প্রাণ ।

গাইলাম যখন জাতীয় সংগীত
দিয়ে মন প্রাণ,
হঠাৎ শরীর শিউরে উঠে --
এটাই বুঝি, দেশপ্রেমেরই মান ।

প্রথম বুঝাই ভালো লাগার
হলো যখন অবতারণা,
তখন থেকে দেশকে আমার
ভালোবাসার সূচনা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

২৩ অক্টোবর - ২০২১ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী