বাদল দিনে

বৃষ্টি বাদল (জুলাই ২০২৩)

Muhammadullah Bin Mostofa
  • 0
  • ৩১৪
বাদল দিনে ঠান্ডা লাগে
সর্বভাগে
অঙ্গরাঙে
আনন্দ পাই
খুব যে ভাই।
কাব্য লিখি এমন দিনে
ঘরের টিনে,
জলের মীনে,
উৎসবে
আজ সবে।
কাঁথার নীচে লুকিয়ে থাকি
বাইরে কাকি
ডাকাডাকি
যায় করে
সর্বস্বরে।
সন্ধ্যা হবে আকাশটা নীল
নিস্তব্ধ বিল
ফুরফুরে দিল
আমার এখন
মিলল দেখন।
আকাশ পথে যায় বাদল
বাজে মাদল
তাদল-তাদল।
বৃষ্টি আসে
এই মাসে।
আনন্দ ভাই বৃষ্টি ভেজা
সময় তেজা
করো দেজা।
লাগবে ভালো
সরবে কালো।
তোমার কি আজ ভয় করে
যদি জ্বরে
যাও মরে।
ওরে বোকা
হবে চোকা-
এই সময়ে অল্প যদি সবে
ভিজও তবে
জ্বর কি রবে!
একটু পরে
যাবে সরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী নিখুঁত শব্দের গাঁথুনি তে অনন্য প্রকাশ

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

বাদল দিনের কবিতা

২৬ জানুয়ারী - ২০২২ গল্প/কবিতা: ৪২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬