অভিমান সব ভুলে

অভিমান (এপ্রিল ২০২৪)

Muhammadullah Bin Mostofa
  • ১৩
রাত আকাশে চাঁদ-তারারা
নিরব রয়ে!
কিন্তু কেন?
বাজপাখিদের আনন্দ আজ বন্ধ সারা
মলিন হয়ে!
মরছে যেন!

সন্ধ্যা-নিশিত এই আমাকে হাতছানি দেয়
রাগ দেখালো! তারা আমায় করছে কি হেয়?

রাস্তা ধরে আমি যখন সামনে এগোই-
দেখি নদী! একটি ছিলো, ভাগ হয়েছে দুই।

কী হলো? কেন হলো? কারণ যখন খুজি-
দুয়েক মিনিট পরে আমি ঘটনাটা বুঝি।
আজকে যে হায় মনপাখিটা করছে অভিমান!
তার তরে এই ভুবনে নেই আর কলতান।

রাগ করো না প্রিয় আমার রাগ করো না প্রিয়।
আমার কোনো ভুল হলে আজ ক্ষমা করে দিও।

তোমার জন্য দেখ প্রিয় সবার মলিন রূপ
তবু তুমি থাকবে প্রিয় এখনো নিশ্চুপ?

অভিমান সব ভুলে এবার একটু হাসো।
প্রিয় আমায় ক্ষমা কর; এখন ভালোবাসো।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাহাবুব হাসান কবিতাটা ভালো হয়েছে
ফয়জুল মহী আলোকিত শব্দ সম্ভারে সাহিত্য পাতার এক অনুপম শৈলী । শুভ কামনা নিরন্তর।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

রাত আকাশে চাঁদ-তারারা নিরব রয়ে! কিন্তু কেন?

২৬ জানুয়ারী - ২০২২ গল্প/কবিতা: ৪২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬