আমি পদত্যাগ করলাম—
শান্ত মুখোশধারী এক সমাজের মুখ চেয়ে থাকার
প্রতিদিনের প্রহসন থেকে,
অপরাধে নতজানু নীতির দায় থেকে—
আমি আজ পদত্যাগ করলাম।
আর লিখবো না তোমাদের মতো শুদ্ধতার সংজ্ঞা,
যেখানে হৃদয় পোড়ে অথচ মুখে থাকে হাসি—
যেখানে বিচার মানে সুবিধাবাদ,
ভালোবাসা মানে অনুগত দাসি!
আমি পদত্যাগ করলাম—
যে সংসারে মানে না চোখের জল,
শুধু সয়ে যাওয়াকেই শেখায় বীরত্ব,
সেই সংসারের নীরব রাত থেকে,
ভোরের আলোহীন প্রভাত থেকে।
আমি পদত্যাগ করলাম—
ঈশ্বরের নামে নিরীহ রক্ত ঝরানো ধর্মের হাত থেকে,
নিয়মের নামে অন্যায় চাপানো রাজ্যের পথ থেকে,
আমি আর সেই পথে ফিরবো না,
যেখানে পথ মানে কেবলই বাঁধন,
ভবিষ্যৎ মানে ভয়।
আমি পদত্যাগ করলাম—
অভিনয়ের শহর থেকে,
অসার হাসির সভা থেকে,
যেখানে প্রতিটি করতালি হলো
একটি মৃত বিবেকের গ্লানি।
তুমি যদি কখনো জানতে চাও—
আমি কোথায় গেলাম?
জেনে রেখো, আমি খুঁজছি
একটা নির্জন পাথরের গুহা,
যেখানে শব্দেরা সত্য হয়,
আর মানুষ হয়ে ওঠে— মানুষ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
আমি পদত্যাগ করলাম—
শান্ত মুখোশধারী এক সমাজের মুখ চেয়ে থাকার
২৬ জানুয়ারী - ২০২২
গল্প/কবিতা:
৪১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।