কে বলে পাইনি তোমায় ?
চলে গেছো আমায় ছেড়ে , বহুদুরে।
ছিলে তুমি, আছো আজো আমার সবটুকু সত্তাজুড়ে
ভেতরে- বাহিরে, সর্বত্র।
থাকবে তুমি, যেমন ছিলে আগের মতন
রাতের আকাশ জুড়ে যেমন জোছনা নামে
পৃথিবীর বুকে। তেমনি তোমার সবটুকু ভালবাসা পেয়েছি
আমার এ ক্ষুদ্র জীবনে , প্রতিটি নিশ্বাসে- বিশ্বাসে, হাসি- কান্নায়-
থাকবে তুমি আজো ,বিরহ - স্মৃতিতে, কান্নায়
জলভরা দুটি চোখের চাহনিতে, জমানো দীর্ঘশ্বাসে স্বপ্ন হয়ে
কিংবা অতিত হয়ে
তবু তুমি থাকবে, আমার হয়ে থাকবে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
কে বলে পাইনি তোমায় ?
চলে গেছো আমায় ছেড়ে , বহুদুরে।
১৭ সেপ্টেম্বর - ২০২২
গল্প/কবিতা:
১৫ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।