যা পাবো তাই খাবো বাছ-বিচার নেই নিষেধ বারণ। একপ্রান্ত থেকে শুরু করবো দেখবো না কোন কারণ অকারণ। ঘরে পেলে ঘরে, বাইরে পেলে বাইরে রাস্তা-ঘাট, স্টেশন হোক না প্রান্তরে। নগদ পেলে নগদ, বাকি পেলে বাকি গোগ্রাসে গিলবো খাওয়ার দেখেছ কি? টাকা পেলে টাকা, সোনা পেলে সোনা দেখবো না ভালো-মন্দ নোংরা আবর্জনা। ভুল হলে ভুল, শুদ্ধ হলে শুদ্ধ খাওয়ার জন্য প্রয়োজনে করবো যুদ্ধ। খুঁটিনাটি শেষ হলে খাবো মান-সম্মান সব শেষে খাবো জমিন আর আসমান। খাবো খাবো খাবো খাবো খাবো সামনে পিছে উপর নিচে যেথায় যা পাবো।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।