বাংলাদেশের জন্য যারা করেছে জীবন উৎসর্গ, শহীদ মুক্তিযোদ্ধা তারা বাঙ্গালী জাতির গর্ব। হার মানেনি কভু নোয়ায়নি তাদের মাথা, প্রতিবাদ করেছে অন্যায়ের জবাব দিয়েছে যথা-তথা। পরাধীন, পররাষ্ট্র, পরাজয় শব্দগুলোকে করেছে ঘৃণা, দেশের সম্মান বাঁচাতে হাতে তুলেছিল অগ্নিবীণা। হয়েছে ¯^াধীন এদেশ পরাধীনতার শৃক্সখল মুক্ত, বাঙ্গালী সুখেই আছে স্মৃতি মুক্তিযোদ্ধার রক্ত। ভুলিনি বাঙ্গালী, ভুলবেনা তাদের আত্মত্যাগের কথা, গর্বভরে রাখবে স্মরণ মুক্তিযোদ্ধাদের অমর গাঁথা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানি হক
ভুলিনি বাঙ্গালী, ভুলবেনা
তাদের আত্মত্যাগের কথা,
গর্বভরে রাখবে স্মরণ
মুক্তিযোদ্ধাদের অমর গাঁথা।.......সুন্দর দেশপ্রেমের কবিতা ..খুব ভালো লাগলো ভাইয়া ..// আপনি গল্পকবিতার আমাদের বেশ পুরনো বন্ধু ..আপনাকে পাঠক হিসেবে পেলে খুবই আনন্দিত হতাম ভাইয়া ..ধন্যবাদ ও শুভেচ্ছা আপনার জন্য ...
খন্দকার আনিসুর রহমান জ্যোতি
মুক্তিযোদ্ধাদের অবদান সেই সাথে তাদেরকে ভুলে না যাওয়ার আহ্বান মনে আশার আকাঙ্খা বাড়ায়....রুবেল বেশ লাগলো আপনার কবিতা...............
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।