স্নিগ্ধ কোমল রাত্রি, কখনো বা নীরব
কখনো ঝিঁঝিঁ কখনো ডাহুকের ডাক।
কভু মনে জাগে চাঁদের আলোর তৃষ্ণা
আলিঙ্গনে চুম্বনে কখনো অভিমানে
অশ্রুসিক্ত প্রেয়সীর মায়াবী মুখশ্রী,
অথবা কেউ মত্ত মদিরার নেশায়
কেউ বন্দি মধুর সুরের মোহনায়
বড় সুন্দর এ রজনী বড় কোমল।
তবু অন্ধকারে কেউ কেউ বড় একা
যেন বেদনায় ম্লান সে চাঁদের আলো
যেন চারপাশে সার বেঁধে দাঁড়িয়ে হায়
রাত্রির কত শত পিশাচ পিশাচিনী!
ক্ষনে ক্ষনে মনে হয় বড় ভয়ানক
করুণ রাত্রির এ অভিশপ্ত তমসা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
বিচ্ছেদ বেদনার কাতরতা।
০৯ ডিসেম্বর - ২০২২
গল্প/কবিতা:
৯ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।