কোন ভাষা?

মাতৃভাষা (ফেব্রুয়ারী ২০২৬)

মাহাবুব হাসান
  • 0
  • ৫৮
কোন ভাষাতে বললে কথা হৃদয় খুলে
দুঃখ-কষ্ট-দুর্ভাবনায় স্বস্তি মেলে?
কোন ভাষাতে সবচে ফোটে গল্পকথা, সুখের আলাপ,
নিখাদ আবেগ, মান-অভিমান, দুখের বিলাপ?

কোন ভাষাতে ফুটলে বুলি শিশুর মুখে
বাবা মায়ের যায় ভরে প্রাণ নিখাদ সুখে?
কোন ভাষাতে দাঁড় বেয়ে গান মাল্লারা গায়
গুনগুনিয়ে কিষাণ যুবা ফসল ফলায়?

কোন সে ভাষা, সম্মানে যার মিছিল হলো
সালাম রফিক বরকতেরা রক্ত দিলো?
কোন ভাষাতে স্লোগান দিলে যায় কেঁপে প্রাণ
অত্যাচারী স্বৈরাচারী জুলুমকারীর হৃদয় পাষাণ?

যেই ভাষাতে স্বপ্ন বুনি, পুরে আশা;
সেই সে আমার মায়ের ভাষা- মাতৃভাষা!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই মেঘ এই রোদ্দুর সুন্দর। আমার পাতায় আমন্ত্রণ।
ফয়জুল মহী চমৎকার প্রকাশ, এক কথায় অতুলনীয়,
ধন্যবাদ। আপনার মন্তব্যে সবসময় অনুপ্রাণিত হই

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

মাতৃভাষার হরেক চিত্র নিয়ে বিচিত্র কবিতা!

৩০ সেপ্টেম্বর - ২০২৩ গল্প/কবিতা: ৫১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী