তোমার ফেরার সময় হল কই, আমি আজও সন্ধে নামলেই ছাদে বসে রই। বহুদিন হল, তোমরা গিয়েছ চলে। আমার দখিনের জানালা খোলা হয়নি কতকাল। মাকড়সা সংসার পেতেছে জানালায়। কত পোকামাকড়ের জীবন গেল, আমি দুচোখ পেতে দেখেছি, শুধু আমার যাওয়া হলনা। আমি যে আজও তোমার নূপুরের শব্দ শোনার অপেক্ষায়। নববর্ষের প্রথম সকালে, তুমি এস, আমার প্রিয়, নীল শাড়িটা পরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।