একটি পরগাছার কান্না

পরগাছা (আগষ্ট ২০২৫)

মেহেদী মারুফ
  • ১১
  • 0
  • ৩৩২
হে মানুষেরা,
এই যে কিছুক্ষণ আগে যে গাছটাকে হত্যা করলে,
সে আমার আশ্রয় ছিলো।
বলতে পারো সে আমার মা।

তোমাদের মায়েরা সন্তানকে যেভাবে আগলে রাখে,
আমাকেও তাই রেখেছিলো।
জল দিয়ে, ছায়া দিয়ে, পরম মমতা দিয়ে।

আমি একদম চারাকাল থেকে তার কোলেই বড় হয়েছি,
অনেক বড় হয়েছি, তবু তাকে ছাড়া আমার চলে না।
আমিও এখন আমার মায়ের মত অক্সিজেন দিই, ছায়া দিই।
কিন্তু..

কেন মারলে আমার মাকে..?
কেন ভাঙলে আমার এই আশ্রয়..?
তোমাদের মায়েদেরকে কেউ মেরে ফেললে তোমরা কি করো??

আমরা কেউই কথা বলতে পারি না,
ভালোবাসা বোঝাতে পারি না।
কিন্তু আমার মায়ের মৃত্যুর সময়ের আর্তনাদ আমি শুনেছিলাম।

যখন তোমরা শেকড় থেকে কেটে ফেললে,
আমার মা আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরেছিলো...
যেন আমি আঘাত না পাই।

তাকে অবলম্বন করে আমি হয়তো আর দুইদিন বেঁচে থাকবো, তারপর..?
তোমরা আর অক্সিজেন, ছায়া এসব পাবে না।
আমাদের মায়েরা পৃথিবীতে থেকে এভাবে হারিয়ে গেলে,
মনে রেখো, তোমরা কেউই বাঁচতে পারবে না।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার আনিসুর রহমান জ্যোতি বৃক্ষ নিধনের প্রতি কটাক্ষ করা হয়েছ। বিষয় বস্তুর সাথে কবিতার বক্তব্য বেশ ভালো। ধন্যবাদ মেহেদী মারুফ ভাই।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ খন্দকার আনিসুর রহমান জ্যোতি ভাই। ভালোবাসা রইলো
সাদ ইসলাম আলিফ কিভাবে কবিতা লিখে পাঠাতে হয় ।আমাকে দয়াকরে একটি Tutorial vedio পাঠাতে পারেন ।FB:Shad Islam Alif.
MD ALAMGIR HOSSEN সুন্দর লিখেছেন কবি, শুভকামনা রইল।
ধন্যবাদ, ভালোবাসা ও শুভ কামনা রইলো
মোঃ মাইদুল সরকার মানুষের বিবিকের কাছে কিছু প্রশ্ন রেখে কিতাটি শেষ হলো। দারুন হয়েছে।
ধন্যবাদ লেখক। ভালোবাসা রইলো °
ফয়জুল মহী খুবই সুন্দর লিখেছেন।
ধন্যবাদ প্রিয় কবি ভাই
ফয়েজ উল্লাহ রবি -চমৎকার লিখেছেন কবি শুভেচ্ছা জানবেন।।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় ব্যয় করে আমার লেখাটা পড়ার জন্য

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

হে মানুষেরা, এই যে কিছুক্ষণ আগে যে গাছটাকে হত্যা করলে,

১১ মে - ২০২৫ গল্প/কবিতা: ১২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী