দু-চোখের দৃষ্টিতে ভাসে যেই মুখ, তার মাঝে খুঁজে পাই স্বপ্ন ও সুখ। রাশি রাশি তার হাসি ভরে দেয় মন, এ মনের আসনে সেই তো আপন। স্বপ্ন দেখি আর লিখি কবিতা, বারে বারে ভেসে ওঠে সেই ছবিটা। হৃদয়ের কথাগুলো লিখি তার তরে , মনে মনে গাই গান গুন গুন করে। স্বপ্ন আছে যতো আসে ফিরে ফিরে , অগোচরে সব সুখ শুধু তাকেই ঘিরে। পেলে তার ভালোবাসা তৃপ্ত হতো মন, ফুলে ফুলে সাজাতাম সারাটা জীবন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।