থাকতো যদি ডানা আমার উড়তাম আকাশ পানে, পাখির সাথে কইতাম কথা কিঁচির মিঁচির গানে। সুর্যের কাছে যাইতাম আমি কইতাম অনেক কথা, আমার দেশে আইসো তুমি ঠান্ডা করে মাথা। চাঁদ মামাকে যেয়ে বলতাম সুন্দর তোমার রুপ, তোমার রুপে আমার দেশে জোঁনাক থাকে চুপ। সব দেশেতে ঘুড়তাম আমি মেলে দুইটি আঁখি, আমার এমন দেশের মতন কোথাও আছে নাকি। ধন্যে আমি গর্বিত হই জন্ম এমন দেশে, এদেশ আমার মায়ের মতন আমি রাখবো ভালোবেসে।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শেখ একেএম জাকারিয়া
থাকতো যদি ডানা আমার
উড়তাম আকাশ পানে,
পাখির সাথে কইতাম কথা
কিঁচির মিঁচির গানে।
সুর্যের কাছে যাইতাম আমি
কইতাম অনেক কথা,
আমার দেশে আইসো তুমি
ঠান্ডা করে মাথা......ভাললাগল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।