এতিমের দোয়া

রহস্য (এপ্রিল ২০২৬)

মোঃ তারেক আনোয়ার
  • 0
  • ৩৪
জানি না আমি মায়ের আদর কাকে বলে,
মনে নেই কবে ছিলাম আমি মায়ের কোলে।

জ্ঞান আমার হয়েছে যেদিন থেকে,
অবিরাম কেঁদেছি শুধু মায়ের কথা ভেবে।

সুখে আছে কি সে আমায় একা রেখে?
মুখ ফিরিয়ে নেয় সবাই আমায় দেখে।

আমার কষ্ট আমি বুঝি, কেউ তো বুঝে না,
“খোকা আমার কোই?” বলে কেউ তো খোঁজে না।

রাত জেগে খুঁজি আমি আমার মায়ের তারা,
সকল স্বর্গসুখ তাদের, জানি—মায়ের কোলে যারা।

আমার মায়ের তারা দেখে ডাকি আমি “মা” বলে,
শত মিনতি করি—আকাশ ছেড়ে মা আমার আয় চলে।

চাই না কিছু, রাখবি শুধু তোর আঁচলে,
স্বর্গসুখ পাবো আমি ডাকবি যখন “খোকা” বলে।

জানতে চাই মা, কেমন হয় তোর হাতের ছোঁয়া?
কবুল করো বিধি, ফিরিও না তুমি নাকি এতিমের দোয়া?

তুমি তো জানো বিধি, কত কষ্ট বুকে আমার আছে,
মা-কে ফিরিয়ে দাও, হয় আমাকেই নাও মায়ের কাছে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী অসাধারণ সুন্দর লেখা, চমৎকার প্রতিটা শব্দ ও লাইন। এককথায় অনবদ্য সুন্দর প্রকাশ ; মুগ্ধ হলাম..
ধন্যবাদ আপনার মুল্যবান মন্তব্যের জন্য
মেহেদী মারুফ পুরোটাই আবেগময়ী ব্যাপার!! ❤️

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

জানি না আমি মায়ের আদর কাকে বলে, মনে নেই কবে ছিলাম আমি মায়ের কোলে।

১৫ মার্চ - ২০২৬ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬