ভোরবেলা। আলো এখনো ফোটেনি। হঠাৎ লাফিয়ে উঠলাম ঘুম থেকে। কেমন যেন একটা ভয় আমাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে। বালিশের পাশে মোবাইলটা নিয়ে দেখি ভোর চারটা চল্লিশ বাজে। মনের ভয়টা আরো জোরালো হলো। কারণ, আমরা বিশ্বাস করি ভোরে দেখা স্বপ্ন বাস্তব হয়। তাই চিন্তায় পড়ে গেলাম। এমন সময় মসজিদ থেকে সুমধুর আজান শুনতে পেলাম। তৎক্ষনাৎ ওযু করে মসজিদে চলে গেলাম।
ফজরের নামাজ শেষে ইমাম সাহেবের কাছে স্বপ্নের অর্থ জানতে চাইলাম। ইমাম সাহেব বললেন,' কী স্বপ্ন দেখেছো হিমেল? ধীরে ধীরে পুরো স্বপ্নটা বলো।'
বেলা পার হয়ে সন্ধ্যা নামবে এমন সময় বাড়ির ছাঁদে গিয়ে দেখলাম পোষা কুকুর কালু খেলছে, কিন্তু খাঁচায় রাখা কালো সাপটা নেই। দৈর্ঘ্যে আট ফিট লম্বা, কয়লার মতো কালো সাপটাকে সেই ছোট থাকতে এনেছিলাম। আমার সাথে সাথে সেও বড় হচ্ছিল; প্রায় ছয়-সাত বছর হবে সাপটার। কোনদিন সাপটা এভাবে পালায় নি। যদিও সে কখনো কারো কোন ক্ষতি করেনি। কিন্তু আজ কেন যেন মন চিন চিন করতে লাগলো। বাইরে বেরিয়ে পড়লাম তাকে খুঁজতে। খুঁজতে খুঁজতে প্রায় আধা কিলো যাওয়ার পর পাড়ার কুকুর, কালুর বান্ধবীর নিথর দেহ পড়ে থাকতে দেখলাম। কুকুরটার মাথা শরীর থেকে আলাদা হয়ে দূরে পড়ে আছে আর সুন্দর ফুটফুটে বাচ্চাগুলো মরা মায়েরই দুধ খাওয়ার চেষ্টা করছে। তারা জানেই না তাদের মা আর বেঁচে নেই। কিছুদূর এগোতেই দেখতে পাই সাপটা রাস্তার ধারে মেনহোলের গর্তে গুটিয়ে লুকিয়ে আছে।
সেখান থেকে তাকে ধরে নিয়ে এলাম। তার পুরনো খাঁচায় রাখতে গেলে খাঁচার পাশে ছোট আরেকটা কালো সাপ দেখতে পেলাম। সাপটা দেখা মাত্র আমার হাত থেকে নেমে পিছনে গিয়ে ফণা তুলে দাঁড়িয়ে গেল।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
ভোরবেলা। আলো এখনো ফোটেনি। হঠাৎ লাফিয়ে উঠলাম ঘুম থেকে
১০ এপ্রিল - ২০২৬
গল্প/কবিতা:
১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।