মানুষ হওয়ারও আগে মানুষের বোধ পকেটেই জমে কিছু কষ্ট মুদ্রা যেমন সরল অনুসিদ্ধান্তঃ # নোঙ্গরের আগে জাহাজের সঞ্চয় ঝড়ের দিন # ভীষণ ক্ষুধায় ক্ষুধার্তের আকুলতা স্মৃতি খাদ্যে কিংবা # দুঃখের আঙ্গুলে লেগে থাকা মধু সুখ আঠা।
দাঁতাল বাঘের চেয়েও প্রাচীন মানুষের এ নিজস্ব বিচরণ ভূমি কেউ কেউ সেই মাটি খুঁড়ে দেখে পাথরচূর্ণ হাঁড়ি-পাতিল কাপড় টুকরো কেউ ব্যক্তিগত গুহায় খুঁজে পায় সূর্যের নিচেই শিকারের ছবি চলে খোঁড়াখুঁড়ি একান্তে খোঁজা মানুষ হতে হতে......
দিনান্তে শুধুই তিক্ত এক সরলতা আর তাতে মানুষ অমানুষেরা ভাগ হয়ে যায়- একদল নিজে কেঁদেছিল বলে অন্য কাউকে কাঁদায় অন্যদল তার দ্বারা আর দুঃখ কারো জন্য নয়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাহমুদুল হাসান ফেরদৌস
আপনার কবিতা পড়ে তেমন কিছু বলার থাকেনা। আপনার কবিতায় আসি , পড়ি আর মুগ্ধতা নিয়ে চলে যাই। "কেউ ব্যক্তিগত গুহায়
খুঁজে পায় সূর্যের নিচেই শিকারের ছবি "
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।