নতুন ভাবে চাই

বিশ্বকাপ ক্রিকেট / নববর্ষ (এপ্রিল ২০১১)

ডেইজি আশরাফ
  • ২৫
  • 0
  • ৩৫৩
নতুন জীবনে দিওনা কখনো
তুমি আর চোখে জল
তোমাকে ছাড়া আমার জীবনে
হয়ে যাবে সব বিফল।
নতুন ভাবে বাঁচার স্বপ্ন
সব নতুন কল্পনা
নতুন করে তোমাকে নিয়ে
সম্ভাব্য বাঁচার ভাবনা।
পূজার ফুল যদি আমি
না দিতে পারি দেবতারে
মনের কথা দিয়ে যদি
না সাজাতে পারি কবিতারে।
তোমাকে যদি নতুন করে
না দেখি দু’চোখ ভরে
তবে বল লাভ কি হবে
শুধু শুধু কষ্ট করে।
শ্রাবণের মেঘ কখনো যদি
না নামে অঝোর ধারে
তবে কেন মিছে আর
এগুলো সৃষ্টি করে।
নতুন বছরে ভাবনা একটি
সুন্দর করে বাঁচা
কখন যেন না মনে হয়
জীবনটা সোনার খাঁচা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Azaha Sultan নবজীবনে চোখের জল আসলে কষ্টের...খুব সুন্দর...
ফাতেমা প্রমি N/A ভালো লাগলো এই কবিতাটিও..
খোরশেদুল আলম আপনার সব লিখই ভালো এটাও খুব ভালো।
Shahed Hasan Bakul sohoj vashar kobita amar valoi lage..all the best
আদিব নাবিল সুন্দর। ভাল থাকুন।
সাজিদ খান আপনি খুব ভালো লিখেছেন ভোটও দিলাম,আমার লেখা পড়ার আমন্ত্রণ রইলো,ভালোলাগলে ভোট দিয়েন,শুভকামনা রইলো
সূর্য N/A ডেইজি আপু আজকেই তোমার একটা কবিতা পড়ে লিখেছিলাম তোমার কবিতাটা ভালে লেগেছে অনেক। কিন্তু এইটা পড়ার পর মনে হচ্ছে তুমি আমাদের জন্য অনেক বিস্ময় জমিয়ে রেখেছ। তোমাকে অভিবাদন জানাই। অনেক সুন্দর ভাষায় মনের সবটুকু ভালবাসা মিশিয়ে কবিতাটা লিখেছ।
বিন আরফান. N/A এক কথায় অসাধারণ.
মোঃ শামছুল আরেফিন সত্যিই অসাধারন।অনেক ভাল লিখেছেন আপ্নি।এক্টা চাপা কষ্ট তুলে এনেছেন অনেক সুন্দর করে।ভোট দিলাম।অনেক অনেক শুভ কামনা থাকল।
মোঃ ফারুক ভালো ভোট দিলাম

২৬ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী