আমার মনের ইচ্ছেগুলো বাঁধন হারা পাখির মতন, ওই আকাশে চায় যে যেতে মনের সুখে ডানা মেলে। সাদা মেঘের ভেলায় চড়ে চায় যেতে মন অচিনপুরে যেথায় শুধু ইচ্ছা পরী মনের চাওয়া পূর্ণ করে। সূর্য কমল ফোটে যেথায় স্বর্ণলতার ডালের বাকে, সোনালী জল নদী যেথায় কলকলিয়ে বইতে থাকে। ইচ্ছে পূরণ ইচ্ছে গড়ন ভুলে যত শাসন বাঁধন, সবার মনের আল খুলে ভাসবে সুখের পাল তুলে। হয় না পূরণ আমার মনের এই না চাওয়া ইচ্ছেগুলো, এই তো আমার স্বপ্নে চাওয়া আমার মনের ইচ্ছেগুলো ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ঘাস ফুল
যেথায় শুধু ইচ্ছা পরী
মনের চাওয়া পূর্ণ করে।
সূর্য কমল ফোটে যেথায়
স্বর্ণলতার ডালের বাকে,
সোনালী জল নদী যেথায়
কলকলিয়ে বইতে থাকে। - : খুব ভাল ছন্দময় কবিতা।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।