ভালবাসার কাব্য.....

প্রেম (ফেব্রুয়ারী ২০১৭)

এই মেঘ এই রোদ্দুর
  • ১৩
এই হৃদয়টা দিলাম খোলে-হাওয়ায় তোড়ে উড়িয়ে
বুকের বামে রেখে তুমি-প্রাণটা নিয়ো জুড়িয়ে।
ভালবাসি বড্ড বাসি-সে-কি তুমি জানো না?
প্রেমের টানে তবে কেনো-আমায় তুমি টানো না!
তুমি থাকো আকাশ সীমায়-আমি থাকি ধরাতে
পাই না তোমার সময়মতো-রোদ্দুর বৃষ্টি খরাতে।
উপর থেকে একটু তাকাও-আছি দেখো তাকিয়ে
শুভ্র মেঘের বৃষ্টি ঝরাও-নীল আকাশটা ঝাঁকিয়ে।
নামবে কবে আকাশ হতে-আসবে কবে কাছে মোর
ভাল্লাগে না থাকতে আমার-তোমায় ছেড়ে বহুদূর।
চোখে আমার তৃষ্ণা জাগে-চাঁদ মুখটা যাও দেখিয়ে
এমন করে থেকো নাকো -মন তোমার আর বেঁকিয়ে।
তোমার ভাবনায় দিবারাতি-মনের মাঝে উথাল ঢেউ
তুমি আমার খোঁজ না নিলে-নিবে কি গো অন্য কেউ?
ধ্যত্তেরি ছাই ভাল্লাগে না-উল্টো পথের যাত্রী রে
টানবো তোমায় কাছে আমি-না ছাড়ারই পাত্রী রে!
মনের মাঝে শক্তিশালী-চুম্বক একটা লাগিয়ে
আকাশ হতে আনবো টেনে -তোমায় আমি ভাগিয়ে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ডাকপিয়ন ভাল লাগল পড়ে। আমার পাতায় আমন্ত্রণ রইল...
গোবিন্দ বীন তুমি আমার খোঁজ না নিলে-নিবে কি গো অন্য কেউ? ধ্যত্তেরি ছাই ভাল্লাগে না-উল্টো পথের যাত্রী রে টানবো তোমায় কাছে আমি-না ছাড়ারই পাত্রী রে! মনের মাঝে শক্তিশালী-চুম্বক একটা লাগিয়ে আকাশ হতে আনবো টেনে -তোমায় আমি ভাগিয়ে ।ভাল লাগল,ভোট রেখে গেলাম ।পাতায় আমন্ত্রন রইল।
ধন্যবাদ বীন ভাইয়া আসতেছি ।
হুমায়ূন কবির ধ্যত্তেরি ছাই ভাল্লাগে না-উল্টো পথের যাত্রী রে টানবো তোমায় কাছে আমি-না ছাড়ারই পাত্রী রে! বেশ লাগল....
অনেক ধন্যভাদ হুমায়ুন ভাইয়া ভাল থাকুন
জসীম উদ্দীন মুহম্মদ খুব চমৎকার ভালোবাসার কাব্য!!
ধন্যবাদ ভাইয়া । শুভেচ্ছা সতত
Lutful Bari Panna বেশ অন্ত্যমিলের খেলা দেখালেন..

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৭০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী