=আমার পান্ডুলিপি জুড়ে তোমার নাম=

ভালবাসার গল্প (ফেব্রুয়ারী ২০২৪)

এই মেঘ এই রোদ্দুর
  • ১২
  • 0
  • ২২৮
চার ফর্মার বইজুড়ে তোমাকে রেখেছি আলগোছে
আমার মত করে বলবো ভালোবাসার কথা
তুমি নিশ্চুপ শুনবে কেবল
আলাপে, প্রলাপে কেটে যাবে অযুত নিযুত সময়।

ধূসর এই শহরের বুকে এঁকে রাখবো সব বেনামী কবিতা
কবিতার ভেতর তোমার আমার কল্প সুখের সব শব্দ;
চাই না বাস্তবের মত কেবল বেদনায় ভরে থাকুক কবিতা আমার
এখানে না পারি, কবিতার বুক কেটে তুলে রাখবো
তোমার আমার ভালোবাসার গল্প।

কবিতার অক্ষরের ঝোপে জোনাক আলো
সে আলোয় হেঁটে যাবো তোমার হাত ধরে;
তুমি বিমূর্ত অথচ মূর্ত হয়ে থেকে যাবে অনন্তকাল পাশে;
নেই বাক বিতন্ডা, স্বার্থের হানাহানি।

ক্লান্তিহীন প্রেম কবিতার অক্ষরে বাক্যে উজ্জ্বল থাকবে
তুমি ইচ্ছে করলেও আর পারবে না আমায় বিষাদ ঢেলে দিতে
পারবে না দীর্ঘশ্বাস দিতে,
যেমনটি চাই, কবিতার তুমি তেমনটিই রয়ে যাবে
আমার জন্য প্রেম হয়ে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী সুনিপুণ শব্দের কারুকাজে ছন্দের অনুপম ভাজে ভাজে অনদব্য করেছেন প্রকাশ মুগ্ধতা রেখে গেলাম- শুভকামনা আপনার জন্যে- সর্ববিশ্বে আপনার হোক বিকাশ।
নার্গিস আক্তার ভালো লাগলো কবির কবিতা।
সুস্মিতা তানো মানসম্মত একটি কবিতা পড়লাম।
রুহুল আমীন রাজু N/A শব্দ ও কথার চমৎকার গাঁথুনি। কবির জন্য শুভকামনা রইল।
শ্রাবনী রাজু সুন্দর প্রকাশ। শুভকামনা রইল।
dalia akter সুন্দর লিখেছেন কবি
অনেক ধন্যবাদ ডালিয়া আপু

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কবিতায় ভালোবাসার গল্প ছড়ানো

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৭০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী