কখন যে কোন বিপদ আসে ধেয়ে

ভূমিকম্প (জানুয়ারী ২০২৬)

এই মেঘ এই রোদ্দুর
মোট ভোট ১০ প্রাপ্ত পয়েন্ট ৪.৭৫
  • 0
  • ৮৮
ভয়ে কাঁপে অন্তর,
ভুমিকম্প নাড়া দিয়ে যায় মনের ভিত
কখন যে কোন বিপদ আসে ধেয়ে;
আল্লাহকে ডাকি মনে মনে
সাহায্য যে চাই তাঁর।

কত পাপই হয়ে যায় অজান্তে
করুণাময় তোমার করুণায় পাপ করো মাফ;
তোমার প্রিয় বান্দাদের রেখো হিফাজতে;
তোমার বান্দার অন্তর হতে পাপ করো সাফ।

জানা অজানা পাপে যদি জীবন থাকে ভরা,
তুমি তা জানো ও রব;
মার্জনা কর সব পাপ
বুকে বসাও প্রভু শুদ্ধতার উৎসব।

কারণে অকারণে পাপের সাগর দিয়েছি পাড়ি,
জেনেও করেছি না জানার ভান;
মন হতে এসব মোহ সরাও প্রভু-সরাও;
তোমার ইবাদতের প্রতি বাড়াও আমাদের টান।

বিপদ যে আসছে ধেয়ে,
মনে এক পাহাড় আতঙ্ক হলো জমা;
তুমি ক্ষমাশীল, দয়ার সাগর;
করো আমাদের ক্ষমা।

আগত বিপদ হতে বাঁচাও আমাদের;
জানি না কোন সে বিপদের হবো সম্মুখীন;
ভূমিকম্প না জলোচ্ছাস, নাকি ঝড় ঝঞ্ঝা!
রুখে দাও মাবুদ সম্মুখে যা আসবে দুর্দিন।
©কাজী ফাতেমা ছবি
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এস এফ শামীম হাসান কাজী ফাতেমা,,, আপনার এই কাব্যপ্রয়াসটি আত্মিক শুদ্ধি ও সমর্পণের এক অনন্য ‘লিটানি’ বা প্রার্থনা-সংগীত। দুর্যোগের ভীতিকে আপনি যেভাবে স্রষ্টার প্রতি নিবিড় অনুরাগে রূপান্তর করেছেন, তা বিশ্বসাহিত্যের সুফিবাদী দর্শনের এক গভীর ব্যঞ্জনা তৈরি করে। ধ্বংসের এই পার্থিব সংকেতকে আধ্যাত্মিক জাগরণের সোপান হিসেবে ফুটিয়ে তোলার মুন্সিয়ানা সত্যিই প্রশংসনীয়।
ভালো লাগেনি ২০ জানুয়ারী, ২০২৬
খুব সুন্দর মন্তব্য। ভালো থাকুন
এস এফ শামীম হাসান সুন্দর লিখেছেন কবি
ভালো লাগেনি ২০ জানুয়ারী, ২০২৬
ধন্যবাদ শামীম ভাইয়া
মোঃ মাইদুল সরকার সত্যি কখন কোন বিপদ আসে বলা যায় না।
ভালো লাগেনি ১৪ জানুয়ারী, ২০২৬
ধন্যবাদ মাইদুল ভাইয়া। ভালো থাকুন
মোঃ মোখলেছুর রহমান কত পাপই হয়ে যায় অজান্তে যথার্থ লিখেছেন।
ভালো লাগেনি ৯ জানুয়ারী, ২০২৬
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
ফয়জুল মহী অসাধারণ উপস্থাপন বেশ ভালো লাগলো।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

ভয়ে কাঁপে অন্তর, ভুমিকম্প নাড়া দিয়ে যায় মনের ভিত

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৭০ টি

সমন্বিত স্কোর

৪.৭৫

বিচারক স্কোরঃ ১.৭৫ / ৭.০ পাঠক স্কোরঃ ৩ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী