বাবা যেন মায়াময় বটগাছ

বাবা (জুন ২০২৬)

এই মেঘ এই রোদ্দুর
  • 0
  • ১৮
যার দ্বারা এসেছি মোহ দুনিয়ায়, নিজের সত্তা যার মাঝে;
যার কথা ভাবলেই সুখ এসে জড়ো হয় বুকের ভাঁজে;
যার আদর্শে পথ চলি আমি
তার কাছে আমি ভীষণ দামী.......
সে কে? বাবা বাবা বাবা, আমার বাবা;
বাবা যেন মন দেয়ালে ঝুলে থাকা সুখ
আলো আর শান্তির আভা।

বাবা আমার বটবৃক্ষ, বাবা আমার বুকে উথালপাথাল সুখ,
বাবা মাথায় রাখলেই হাত নিরাময় হয় দেহের অসুখ;
কত দোয়ায় রাখেন তিনি,
দিবানিশি দোয়ার হাতটি মাথার উপর, তিনি কে? চিনি চিনি
তিনি বাবা, বাবা আমার ভালোবাসা,
বুকের ভিতর বাবার জন্য দোয়া আছে ঠাসা।

অসুখে জর্জরিত বাবার কষ্ট, মনে কষ্ট,
বিষাদ নেমে আসে বুকে, জীবন কষ্টে নষ্ট,
জরাজীর্ণতায় আঁকড়ে ধরলো, বাবা আমার রোগের বাড়ী,
ওরে অসুখ আর আসিস না বাবার দেহে,
দে না টেনে অসুখের পিছে দাঁড়ি।

বাবার জন্য করি দোয়া, ও আল্লাহ গো বাবাকে রেখো ভালো,
বাবার বুকের বাড়ী যেন থাকে, তোমার নিয়ামতেরই আলো;
হঠাৎ করে বদলে গেল বাবার জীবন সূচি,
রোগ যন্ত্রণা দাও কমিয়ে, মুখে দিয়ো রব-খাওয়ার রুচি।

দিনের বেলা ঘুমে কাতর, রাতের বেলা ঘুম'রা পালায়,
রাত একাকি বাবা জেগে, ঘুমের কষ্ট জ্বালায়;
ও মাবুদ গো দাও ঠিক করে বাবার অসুখ,
দেহে দাও এনে শান্তি অথৈ, ঘুম এনে দাও চোখের সম্মুখ।

"রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি ছগিরোঅ' বলি পাঁচ ওয়াক্তের নামাজে,
হাত উঠিয়ে প্রার্থনায় রই - বাবার জন্য জায়নামাজে,
বাবারে প্রভু রেখো ভালো, শান্তি দিয়ো দেহ জুড়ে,
সুস্থতা যেন উঠে মাবুদ আবার বাবার দেহ ফুঁড়ে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাহাবুব হাসান পড়তে পড়তে মনে হলো এক মায়াবতী কন্যা তার বাবার জন্যে কাঁদছে! পরতে পরতে আবেগ।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

যার দ্বারা এসেছি মোহ দুনিয়ায়, নিজের সত্তা যার মাঝে; যার কথা ভাবলেই সুখ এসে জড়ো হয় বুকের ভাঁজে;

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৭৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "বিশালতা”
কবিতার বিষয় "বিশালতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন,২০২৬