প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
স্বাধীনতা তোমার সঙ্গে যাবো...
স্বাধীনতা (মার্চ ২০১১)
আকেল হায়দার
৫
0
২৪৫
মুক্তির অহমিকায় ভরেছে দু'হাত
বুক ছেঁয়েছে অমূল্য গরিমায়
পৃথক বাস্তুভিটা চেয়েছিলে তাইতো হলো
তবুও কেন এতো বিষোদগার
এই মাটির মন্দিরায়।
নূপুরের ধ্বনি রবে হাওয়ার শরীরে
লাল সবুজে হবে বৃষ্টি মাতম
বুকের হাওরে মৎস্যৎসব হবে
উল্লাসে ডুলা ভরে ফিরবে ধীবর
আনন্দময়! আনন্দময়!
শস্যের ভ্রূণেরা গাইবে কোরাস
প্রান্তরে সবুজ পাড়ায়
প্রত্যয়ী সন্ন্যাসে সুখ পাখি হয়ে
প্রজাপতি উড়ে যাবে-
ঈশানের পাগলী হাওয়ায়।
কুমারী নদীকূল আনন্দ বৈভবে-
গুনছে প্রহর প্রেমিক সমুদ্র তার,
লবঙ্গ জল অধির প্রতীক্ষায়
শীর্ণতা ভুলে ঢেউ যাবে আজ
গড়তে অতুল সংসার।
স্বাধীনতা, আমি তোমার সঙ্গে যাবো
যুগলবন্দী;দু'জন বাঁচবো
তুমি থাকলে বারোমাসই ফাগুন
ফুল,পাখি,নদী,রংধনু হয়ে
অক্ষমাটি ভালোবেসে রবো।
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মা'র চোখে অশ্রু যখন
সুন্দর
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ দিন আগে
Shahed Hasan Bakul
swadinota nie bachen...kuthay jete chan apni?
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ দিন আগে
বিন আরফান. N/A
আমি ধন্য যে আপনার এতো ভলো একটা কবিতা পড়তে পেরেছি চালিয়ে অন একদিন বড় হবেন. ইনশা-আল্লাহ. অপূর্ব মনের মাধুরী মিশিয়ে লিখেছেন . খুব ভালো হয়েছে. আমার লেখা পড়ার আমন্ত্রণ রইল.
http://www.golpokobita.com/golpokobita/article/736/372
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ মার্চ, ২০১১
সূর্য N/A
খুব ভালো হয়েছে .....
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ মার্চ, ২০১১
বিষণ্ন সুমন
শুভকামনা রইলো
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ মার্চ, ২০১১
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২১ জানুয়ারী - ২০১১
গল্প/কবিতা: ১৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয়
"তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ এপ্রিল,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী