নিশ্চিহ্ন ভূমি

ঝড় (এপ্রিল ২০১৯)

Azaha Sultan
  • ৩০৭
ধ্বংসের চরকায় বসে আছি কিবা আমি
এ আবর্তে রাত আর দিন সব কিছু অস্থির
আমি আজও বেহুঁশ—গভীর ঘুমে অচেতন
অন্তর্যামী হলে থাকত আমার আফসোস—
হায় যদি হতে পারতাম অযুত সামর্থ্য বান
রক্ষায় ছুটতাম একটুকরো নিশ্চিহ্নভূমি
আজকের দিনটা যেমনই হোক কাটছে
কালকের দিনটা আসছে হয়ত বড় ভয়ঙ্কর—
আমাকে বাঁচাতে পারে—নেই কোন অধীশ
যে যার ঘরের আগুন নিভাতে ব্যস্ত-ছুটোছুটি—
হুলুসথূল—কেকার কথা মনে করবে তবে
ভুলে যাবে—ভুলতে বাধ্য মানবতা সকলে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী চমৎকার একটি ভাবের কবিতা। বিষয়টা বুঝা যদিও একটু কঠিন ছিল, তবে কবিতা অসাধারণ। শুভ কামনা কবি।।
অশেষ ধন্যবাদ দাদা...
এস জামান হুসাইন সুন্দর। আর একটু লেখা যেত। ভোট রইল। নিমন্ত্রণ আমার কবিতায়।
আন্তরিক ধন্যবাদ...
সেলিনা ইসলাম N/A সবাই যেন এক অসীম ঝড়ের মাঝে থেকে আরও কোন ভয়ঙ্কর ঝড়ে অপেক্ষায় ভয়ে আছে! কেউ কারো নয় সবাই নিজেকে নিয়েই ব্যস্ত! শুভকামনা রইল।
অনেক আন্তরিকতা ও ধন্যবাদ আপা..

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

ঝড়ের কবলে...

০২ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৭৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী