তুমি কি আসবে? আরো একটি একলা ফাগুন গেল চৈত্রও এখন শেষের পথে তুমি কি আসবে?
কনকনে শীতের সেই কুয়াশা ঘেরা পথ চাওয়া শেষে আসোনি বলে ,চাঁপা কষ্টের ঝরা পাতাগুলো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে এবার আসছ তো? নাকি আরও সূর্যাস্ত দেখতে দেখতে ক্লান্তি বাড়বে মনের আর কত অশ্রু ঝরালে একটিবার দু’হাতে জরাবে তুমি?
মনের বটমূল সেই কবেই সাজিয়ে রেখেছি নেই কোন লালপেড়ে শাড়ি নেই তুমি ,নেই উৎসবের উন্মাদনা , এই ভরা বৈশাখে একটিবার আসলেও তো পার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।