তবে কেন বলি স্বাধীন? যদি আজও রাস্তায় দাড়িয়ে কাঁদে অভুক্ত শিশু। তবে কেন বলি স্বাধীন? যদি আজও দাড়িয়ে থাকে বৃদ্ধ বাবা, তিলে তিলে গড়ে তোলা ছেলের পানে ভিক্ষা বলি না অশ্লীল শোনাবে তাই ভেবে। যদি আজও হাজারো মায়ের বুক খালি হয়। লাল রক্তে ভিজে যায় পোশাক তবে কেন বলি স্বাধীন। যদি আজও শীতের উত্তাপে কেঁপে ওঠে বাংলার হাজারো প্রাণ, রাস্তা আর ফুটপাতে। যদি চিকিৎসার অভাবে চলে যায় হাজারো প্রাণ, যদি চিকিৎসা হয় আমার মায়ের হাসপাতালের মেঝেতে শুয়ে। তবে কেন বলি স্বাধীন? যদি এখনও নারী বন্দী পুরুষের বেরা জালে। যদি হাজারো শস্ত্র বাহিনীর কড়া পাহারায় করতে হয় কোন আয়োজন। তবে কেন বলি স্বাধীন? যদি সার্টিফিকেট হাতে ঘুচতে পারিনি বেকারত্বের জ্বালা? তবে কেন বলি স্বাধীন?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খোরশেদুল আলম
আমারা স্বাধীন এটা সত্য, আমাদেরকে ভালহতে হবে, এদেশকে ভাল বাসতে হবে।সুন্দর।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।