বছর শেষে অংক কষে, হিসাব মিলাই একলা বসে! সবকিছুই যে এলোমেলো, সুখেরা সব কোথায় গেলো? কষ্ট গুলো এক এক করে, মনের মাঝে কড়া নাড়ে! কত কি যে ভাবি মনে, বছর শুরুর প্রথম দিনে। করব খুশি অনেক বেশি, সবার মুখে ফুটবে হাসি। কিন্তু কিযে মন্দ কপাল, রাজনীতিতে চলছে আকাল; বাসা থেকে বের হওয়া দায়, কখন যে এই জীবনটা যায়! হরতাল শেষে অবরোধ এলো, নিষ্পাপ কত জীবন গেলো! পুড়ছে মানুষ প্রায় প্রতিদিন, এমনি করে আর কতদিন? জালাও আগুন বাগাও গদি, এইটা হল ওদের নীতি। আমজনতার দুঃখ যে কি, বুঝলে সেটা ওদের ক্ষতি! নিজের স্বার্থ ঠিকই বুঝেন, ক্ষমতার সেই গদি খুঁজেন। নতুন বছর আমরা যদি, এক হয়ে হই প্রতিবাদী; হয়তো তখন থামবে ওরা, আসবে মনে সুখের ছড়া।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
০২ মার্চ - ২০১১
গল্প/কবিতা:
১১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।