ঈর্ষার রাজনীতি

ঈর্ষা (জানুয়ারী ২০১৩)

এফ রহমান
  • ১৮
  • ২১০
চারিদিকে দেখি ভাই ঈর্ষার চাষ
হিংসার মাঝে আমাদের বসবাস,
মনের গহীণের নিষ্পাপ ভালবাসা
গুমরে মরে হারিয়ে বাঁচার আশা।

আমাদের দেশের রাজনীতি
হয়ে গেছে আজ ঝাঁজনীতি,
মুখে মুখে সবে জপছে মন্ত্র
এটাই নাকি বিশ্বসেরা গণতন্ত্র।

কেই কারে দেখিতে না পারে
হাত ছেড়ে গলা টিপে ধরে,
অন্যকে করতে চায় নির্বংশ
নিজেই করছে নিজেকে ধংস।

বিরোধী কাউকে বাগে পেলে
আস্ত খেতে চাও কেন গিলে,
ছুড়ে ফেলে দাও ঠাকুমার ঝুলি
মুখ ভরা তোমার ফাঁকা বুলি।

এসো সবাই হিংসার পথ ভূলি
শুধরে নেই আমাদের ভূলগুলি,
কাঁধে রেখে কাঁধ, হাতে হাত ধরি
সবাই মিলে দেশের কাজ করি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
পন্ডিত মাহী ভালো। আরো ভালো করা দরকার।
তানি হক এসো সবাই হিংসার পথ ভূলি শুধরে নেই আমাদের ভূলগুলি, কাঁধে রেখে কাঁধ, হাতে হাত ধরি সবাই মিলে দেশের কাজ করি।..খুব সুন্দর আহ্বান ...সুন্দর কবিতা ...ভালো লাগা জানবেন
ভালো লাগেনি ২৩ জানুয়ারী, ২০১৩
ধন্যবাদ তানি
নৈশতরী প্রথম কবিতা সত্তেও খুব ভালো লিখেছেন... স্বাগতম।
ভালো লাগেনি ২১ জানুয়ারী, ২০১৩
ধন্যবাদ নৈশতরী
সোমা মজুমদার sundar hoyechhe
ভালো লাগেনি ২১ জানুয়ারী, ২০১৩
ধন্যবাদ বন্ধু সোমা
ওয়াছিম আপনার আহব্বানে সাড়া দিলাম............. ভালো কবিতা।
স্বাধীন এসো সবাই হিংসার পথ ভূলি শুধরে নেই আমাদের ভূলগুলি, কাঁধে রেখে কাঁধ, হাতে হাত ধরি সবাই মিলে দেশের কাজ করি।---------- দারুন একটা ডাক এসেছে কবিতায়। ভাল লাগল।
ভালো লাগেনি ১৩ জানুয়ারী, ২০১৩
ধন্যবাদ স্বাধীন
মিলন বনিক সুন্দর ভাবনার সুন্দর ফসল...ভালো লাগল...অনেক শুভকামনা....
ভালো লাগেনি ১১ জানুয়ারী, ২০১৩
ধন্যবাদ মিলন
তাপসকিরণ রায় anekta chhotde kbitar mata,chhandabddha kbita,kabita hisabe bhalo legechhe.
ভালো লাগেনি ৮ জানুয়ারী, ২০১৩
ধন্যবাদ বন্ধু তাপসকিরন
আহমেদ সাবের গল্প-কবিতায় স্বাগতম। "আমাদের দেশের রাজনীতি / হয়ে গেছে আজ ঝাঁজনীতি" - খুব সুন্দর বলেছেন। গল্প-কবিতায় আপনার প্রথম ছড়া/কবিতা ভালো লাগলো।
ভালো লাগেনি ৭ জানুয়ারী, ২০১৩
ধন্যবাদ বন্ধু সাবের

০৪ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী