একটু ছোঁয়া

কোমলতা (জুলাই ২০১৫)

খোরশেদুল আলম
  • 0
ঘড়ির কাটায় বেঁধে রাখি সময় যুগের পর যুগ
তার চোখে চোখ রেখে হাড়িয়ে যাই পাপড়ির আড়ালে
আস্তে আস্তে মুকুলের সুগন্ধি ছড়ায়, ভ্রমর পাখনা মেলে
বুঁনো হাস চুপ করে বাজ পাখির ছোঁবলে ক্ষত বিক্ষত
হরিণীর বুক। মাঠ থেকে চোখ ফিরে ঘন জঙ্গলে
যেখানে বৃষ্টি ঝড়ে সাদা পাহাড় উপত্যকায় ঝর্না বয়
সবুজ বনেরা রাজ হাসের মতো পাখনা মেলে।
নদীর পাশে হেটে যায় বাতাস পরশ বুলায় কচিপাতায়
উচু নিচু গাছ বনলতা দোল খায়,
গভীর থেকে গভীরে পানকৌড়ি খুঁজে ফেরে ডলিফন
চোখের চাহুনিতে মনের কোমলতায় একটু ছোঁয়া
কাকতাড়ৃয়ার বেশ থেকে জেগে উঠি আবার
গৌরবে তার বাহুতে উড়ি নি:শ্বাসে বাঁচি দিকের সন্ধানে
পাহাড়ের চুঁড়ায় উঠে দেখি নতুন কোমল বিশ্ব।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এশরার লতিফ ভালো লাগলো কবিতাটি.
সেলিনা ইসলাম N/A সামান্য একটু ভালবাসা আর একটুখানি নমনীয়তা বদলে দিতে পারে সারা বিশ্বকে! দিতে পারে শান্তিময় এক অনন্য পৃথিবী! খুব সুন্দর থিমে লেখা কবিতায় ছোট ছোট কিছু ভুল আছে যা কবি আর একটু যত্ন নিলে কাটিয়ে উঠতে পারত! স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে,আর এই স্বপ্নই একদিন সত্যি হবার আশায় নতুন সূর্যের অপেক্ষায়...! অপেক্ষার শেষ হোক এই শুভকামনা।
gayer pothe ভালো লাগল।
কবিরুল ইসলাম কঙ্ক ভালো লাগালো । আমার কবিতা ও গল্পের পাতায় আমন্ত্রণ রইলো ।
গোবিন্দ বীন পাখনা মেলে বুঁনো হাস চুপ করে বাজ পাখির ছোঁবলে ক্ষত বিক্ষত ভাল লাগল পাতায় আমন্ত্রণ রইল।

২২ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৪৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৬