জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে প্রত্যয়ের অভাবে যখন ভাবছি বলে উঠি,
প্লেটো প্লেটো , প্লেটো আমায় ক’য়েক পেয়ালা নীল দাও ।
কিম্বা দূরণ্ত ষাঁড়ের চোখে লাল কাপড় বাঁধতে বাঁধতে যখন ভাবছি
ষাঁড়টা তার ধারালো দুটি শিং ঢুকিয়ে দিক আমার পেটের ভিতরে ,
ঠিক তখনি হ্যারী এলো জয়ধ্বজা উড়িয়ে সার্বজনীন বিশ্ব সঙ্গীত গাইতে গাইতে,
উই শ্যাল ওভারকাম , উই শ্যাল ওভারকাম , উই শ্যাল ওভারকাম সাম ডে ,
ও ডীপ ইন মাই হার্ট , আই ডু বিলিভ , উই শ্যাল ওভারকাম সাম ডে ।
হারুণ এলো কামিয়াবীর গান গাইতে গাইতে , তার নিজের ভাষায় ,
হাম হোঙ্গে কামিয়াব , হাম হোঙ্গে কামিয়াব , হাম হোঙ্গে কামিয়াব একদিন ,
মনমে হ্যায় বিশোয়াস , পুরা হ্যায় বিশোয়াস , হাম হোঙ্গে কামিয়াব একদিন ।
এলো হরি আমার প্রাণের ভাষায়, তার নিজের ভাষায় প্র্রত্যয়ের গান গাইতে গাইতে,
আমরা করবো জয় , আমরা করবো জয় , আমরা করবো জয় নিশ্চয় ,
মনে আছে প্রত্যয় , দৃঢ় সেই প্রত্যয় , আমরা করবো জয় নিশ্চয় ।।
নিজের দিকে ভাল করে চয়ে দেখি, আমিই হ্যারী , আমিই হারুণ , আমিই হরি।
গভীর প্রত্যয়ে মুষ্টিবদ্ধ হাত দুটি আকাশের দিকে তুলে ধরি ।।