ভালোবাসা

ভালবাসা (ফেব্রুয়ারী ২০১১)

অনয়
  • ১৫
  • 0
  • ৩৬৩
কবে দেখা হবে, কোন সময়ে
কোন দিনে, কোন অজানা মুহূর্তে!
সে কি ফিরে আসবে
নাকি চলে যাবে,
জানি নাকো আমি
কবে দেখা হবে!

দিন গেল দিনে
রাত গেল রাতে
ভোর হয় ভোরে
সময় ফুরিয়ে;
আশা তো আসে না, পূর্ণ হয় না;
সে কি ফিরে আসবে
নাকি চলে যাবে,
জানি নাকো আমি
কবে দেখা হবে!

মন শুধু চায় যে
মনেরি মানুষকে,
স্মৃতিকে জাগাতে, স্মৃতির পাতাতে।
ভালো কিছু ভাবতে, ভালো ক্ষণে ভাসতে
ভালো শুধু বাসতে, ঢিমে ঢিমে মনেতে।
সে কি ফিরে আসবে
নাকি চলে যাবে,
জানি নাকো আমি
কবে দেখা হবে!

এ জীবনে কি হবে-
সব বাধা ভেঙে, সব ভুল ভুলে
ভাগ্য লিখনে!
জানি নাকো আমি!

এই প্রাণে চায়, তাকে যেন পায়
আসে যেন ফিরে কাছে
যত দূরে যায়!
হোক যত অজানা-
সে কি মোরে চায়!
জানি নাকো আমি
কবে দেখা হবে!

কী কারণে গেল চলে
কোন সে দলে,
কী বারণে হবে মোর
কোন সে ভোরে!
জানি নাকো আমি।

কবে দেখা হবে, কোন সময়ে
কোন দিনে, কোন অজানা মুহূর্তে!
সে কি ফিরে আসবে
নাকি চলে যাবে,
জানি নাকো আমি
কবে দেখা হবে!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিষণ্ন সুমন ভালো হয়েছে
ভালো লাগেনি ২৭ ফেব্রুয়ারী, ২০১১
Nazmul Huda balobasa dai, nai na?
ভালো লাগেনি ২৭ ফেব্রুয়ারী, ২০১১
সাইফুল ভাল লাগলো।
Dubba জানি নাকো আমি কবে দেখা হবে!
সূর্য N/A নস্টালজিয়া রে ভাই| দিলাতো অতীত মনে করায়া .............
সুমন অনেক ভালো লাগলো

২২ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী