জীবনের সব আলোকিত ছায়াপথগুলো তোমার পায়ে সমর্পণের পর যে অন্ধকার জীবন বেছে নিয়েছিলাম আমি আজ থেকে শত-সহস্র বছর আগের কোন এক মাঘীপূর্ণিমার রাতে, সেচ্ছানির্বাসনের সেইসব আঁধার-কালো দিন-রাতগুলি আজও আমার কাছে জীবনের শ্রেষ্ঠতম সময় ; কারন, তোমাকে সুখী দেখতে চাওয়ার অসীম অসম সপ্নের বিনিময়ে পাওয়া এইসব চিরজাগরুক দিন-রাত্রিগুলিই জিয়নকাঠির ভূমিকায় অবতীর্ন হয়ে তোমাকে বাঁচিয়ে রাখে আমার মধ্যে অনুক্ষণ, আসমুদ্রহিমাচল ; তাই বাদুড়ের ডানায় ঝুলে থাকা এইসব অবরুদ্ধ গহীন অন্ধকার আমার কাছে তুমি ছুঁয়ে থাকা সবুজ জীবনের মতই বড় বেশী প্রিয়, পৃথিবীতে ও জন্মান্তরে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক
সেচ্ছানির্বাসনের সেইসব আঁধার-কালো দিন-রাতগুলি
আজও আমার কাছে জীবনের শ্রেষ্ঠতম সময় ; অসাধারণ কিছু পংক্তি আর ভাবের ব্যাঞ্জনা...মুগ্ধ....
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।