একদিন যে চাঁদ আমাদের দূরত্ব ঘুচিয়েছিল ঘুচিয়েছিল তোমার আমার মাঝে মাইল খানেক ব্যবধান - আমাদের দুঃখ, হাসি আর কথা যন্ত্রের অবদানে পাচার হলেও দুজনের দুজনকে দেখার যে সাধ তা মিটিয়েছিল ঐ চাঁদ ; সে আজও উঠেছে আকাশে, শুধু তুমিই নেই পাশে একলা আকাশে একলা চাঁদ আজ বড় একা ...
তোমার অথবা আমার কারোরই সময় নেই হাতে আর ঐ চাঁদটাকে একটু সময় দেয়ার , দুজনের কেউই দেখতে চাইনা এখন দুজনের মুখ , শূন্য আকাশ, নিঃসঙ্গ চাঁদ, খসে পড়া তারারা খোঁজে নিজেদের - আমাদের ভালবাসায় , সেদিনের সেই মাইল খানেক দূরত্ব বেড়ে বেড়ে ক্রমাগত মিশে গেছে অসীম শূন্যতায় ...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।