ওমা! তোর চরণ ধরে বলি যাইনি পেরিয়ে দূর-বহুদূর তেপান্তরের গোলি। মাগো করতে সুখী তোরে জীবনটাকে কাটাতে পারি সাহাস্য অন্তরে দশ মাস দশ দিন ঐ জ্যঠরে রেখেছিস মা তুই কত্ত যতন করে সবটুকুই আদর তুমি দিয়েছ আমায় নাড়ীর টান কি সে জানে শুধু মা-ই এই দুনিয়া আঁধার যদি একটু না পাই তোরে হারানোর কথায় পাই ব্যথা কলিজার ভেতরে আজ যে মাতৃদিবস, সে তো সবাই জানে আমি বলি সারা বছর সতেজ এ দিন মা আছে সর্বক্ষণে মা তোর একটু হাসির তরে জীবন বলি দিয়েছিনু কত মরণ অবধি যেন থাকি তোরই সেবায় রত।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মামুন ম. আজিজ
কবিই ভালো জানেন। এখানে তার মন মনন মিশে আছে। বানানা( সহজ বানান, যেমন গোলি=গলি, জ্যঠর=জঠর। ) একটু সঠিক করার চেষ্টা করা উচিৎ হবে ভবিষ্যতে।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।