নিঃসীম আকাশে হাজারো মেঘের ভেলা, লক্ষ তারার আকুলি বিকুলি ঊর্ধ্বাকাশে। অধীশ্বরের মহান কৃপায়, চন্দ্ররাজি দ্রুত ধাবমান তোমার পানে।
খণ্ডিত চন্দ্র পথহারা হয়ে শত আদরে আশ্রিত তোমার জঠরে। এরপর একদিন তোমার সমস্ত আকাশ, উজ্জ্বল করে ধরায় অভিভূত পূর্ণ চন্দ্র। তোমার আত্মা, তোমার তৃষ্ণার জল। ধরণী আলোকিত উজ্জ্বল আলোর রেখায়।
তোমার কপালে রাজটীকা, তুমি আসীন ময়ূর বাহনে। আমার বুকের পরে তোমার স্বর্ণ খচিত পদযুগল, সেখান থেকে একখানা রুপোর সিঁড়ি নেমে গেছে, স্বর্গের শেষ সীমানা পর্যন্ত। আমার স্বর্গ যাত্রা শুধু তোমার সম্মতির অধীন।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।