মা আমার মা

মা (মে ২০১১)

শূন্য অদ্রি কাব্য
  • ১৬
  • ২৯৮
মা আমার মা,
তোমাকে মনে হয় কোনো স্নেহের আধার;
তোমাকে মনে হয় প্রাণের ভাণ্ডার;
তোমার ওই মিষ্টি মুখের হাসির জন্য
মরতে পারি হাজার বার |
মা আমার মা,
তুমি ভালবাসা,মায়া, মমতার এক চিরন্তন প্রতিচ্ছবি;
তুমি ত্যাগ,দুঃখ,কষ্টের অন্ধকারে উজ্জ্বল রবি;
তোমাকে একটু সুখ দেবার জন্য
আমি সব করতে পারি |
মা আমার মা,
তুমি জাননা কত ভালবাসি তোমায়;
কিন্তু আমি জানি তুমি কতটা ভালোবাসো আমায়;
তাই তোমায় কথা দিলাম
তোমার জন্য স্বর্গ রচিব এই বসুন্ধরায় |
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আশা ভূ-গর্ভস্থ লাভার উদগিরণের মতো মায়ের প্রতি আপনার ভালোবাসার উদগিরণ এটি। "তোমায় কথা দিলাম-- তোমার জন্য স্বর্গ রচিব এই বসুন্ধরায়।" শেষ কথাটা খুব ভালো লাগল। তাই ভোট না করে পারলাম না। মাকে নিয়ে যত লিখবেন, ততই নতুন নতুন ছন্দ খুঁজে পাবেন। চালিয়ে যান। ভবিষ্যৎ উজ্জল। কারণ; মায়ের আশির্বাদ আপনার পিছু ছাড়বে না।
বাহার উদ্দিন অনেক সুন্দর লিখেছেন ভাই।
তাসনুভা valoy likecen asola araktu monojog dorkar chilo..
Shahnaj Akter N/A খুব ভালো হযেছেতো ...............
মুজিবুর রহমান শুভ কামনা রইল, কবিতা ভালো হয়েছে
বিষণ্ন সুমন খুব ভালো হয়েছে. এরকম আরো লিখবে আশা করি.
খোরশেদুল আলম মা'য়ের প্রতি আপনার ভালবাসা প্রকাশ করেছেন কবিতায় খুব ভালো হয়েছে।
মেহেদী আল মাহমুদ মা এর প্রতি আপনার ভালোবাসা প্রতি লাইনে লাইনে উপচে পড়ছে। খুব ভালো।

০৬ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী