অন্তর হোক স্বচ্ছ

ঈর্ষা (জানুয়ারী ২০১৩)

আবু ওয়াফা মোঃ মুফতি
  • ৩৭
  • ১৮১
জাত নয়কো হাওয়াই মিঠাই
না ছুঁইলে থাকে ছুঁইলেই নাই,
পদ পদবী উপাধি নিয়ে
মিছেই শুধু বড়াই;
মরলে যাবে গোরে
না হয় পুড়ে হবে ছাই।

জাত পাতের বিভেদ ভুলে
ঈর্ষা হিংসা ফেলে জলে
কালিমা ধুয়ে অন্তর হোক স্বচ্ছ,
লোহিতের রং একই আর্য বা ম্লেচ্ছ।

অন্যের সুখে কাতর অনুক্ষণ
ঈর্ষার চাদরে মোড়ান মন,
অপরের ভাল-মন্দে অহোরাত্র দ্বিধা-দ্বন্দ্বে
আপনানন্দ ঢেকে যায় নিরানন্দে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সালেহ মাহমুদ ভালো লিখেছেন আবু ওয়াফা মোঃ মুফতি
অনেক ধন্যবাদ! শুভেচ্ছা নতুন বছরের|
Md. Mainuddin দারুণ সব ছন্দে লিখা আপনার কবিতাখানি। খুব ভালো লাগলো। অনেক শুভ কামনা।।
অনেক ধন্যবাদ! শুভেচ্ছা নতুন বছরের|
নাইম ইসলাম আপনার কবিতা পড়ে কাজী নজরুলের বিখ্যাত সেই কবিতার-''হিন্দু না ওরা মুসলিম-ওই জিজ্ঞাসে কোন্‌ জন, কান্ডারী, বল, ডুবিছে মানুষ সন্তান মোর মা’র।'' কথা মনে পড়ল। অনেক ভালো লিখেছেন ভাই।দারুণ অর্থবহ ।পুরনো কবিতার স্বাদ!
অনেক ধন্যবাদ! শুভেচ্ছা নতুন বছরের|
তাপসকিরণ রায় ছোট কবিতাটি ভালো লাগলো।ধন্যবাদ।
অনেক ধন্যবাদ! শুভেচ্ছা নতুন বছরের|
পন্ডিত মাহী কবিতার বক্তব্য স্পষ্ট আর সুন্দর। তবে ছন্দে কবিতাকে ঠিক সাবলীল দেখাচ্ছে না।
অনেক ধন্যবাদ! শুভেচ্ছা নতুন বছরের|
ইউশা হামিদ সুন্দর লিখেছেন ।
অনেক ধন্যবাদ! শুভেচ্ছা নতুন বছরের|
তানজিয়া তিথি ভাল লিখেছেন ভাইয়া । কিছু দেয়ার প্রচেষ্টা আছে কবিতায় ।
ভালো লাগেনি ২৪ জানুয়ারী, ২০১৩
অনেক ধন্যবাদ! শুভেচ্ছা নতুন বছরের|
শাহ আকরাম রিয়াদ "অপরের ভাল-মন্দে অহোরাত্র দ্বিধা-দ্বন্দ্বে আপনানন্দ ঢেকে যায় নিরানন্দে।" -দারুন লিখেছেন মুফতি ভাই। ভাল লাগল।
ভালো লাগেনি ২৪ জানুয়ারী, ২০১৩
অনেক ধন্যবাদ! শুভেচ্ছা নতুন বছরের|
ভালো লাগেনি ২৪ জানুয়ারী, ২০১৩
ভাবনা কবিতার সুন্দর ভাবনা -- জাত পাতের বিভেদ ভুলে ঈর্ষা হিংসা ফেলে জলে কালিমা ধুয়ে অন্তর হোক স্বচ্ছ, --অনন্য ।
ভালো লাগেনি ২৩ জানুয়ারী, ২০১৩
অনেক ধন্যবাদ! শুভেচ্ছা নতুন বছরের|
ভালো লাগেনি ২৪ জানুয়ারী, ২০১৩
রোদের ছায়া (select 198766*667891 from DUAL) কবিতার ছলে ভালো একটা উপদেশ দিলেন । কবিতা সুন্দর হয়েছে , সবচে ভালো লাগলো প্রথম দুটো লাইন ''জাত নয়কো হাওয়াই মিঠাই না ছুঁইলে থাকে ছুঁইলেই নাই,''
ভালো লাগেনি ২০ জানুয়ারী, ২০১৩
অনেক ধন্যবাদ! শুভেচ্ছা নতুন বছরের|
ভালো লাগেনি ২০ জানুয়ারী, ২০১৩

০৭ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ২৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী