আমার আকাশটা আজ আগুন পোড়া।
দিকে দিকে রাতের বেশ্যারা পুরুষ খোঁজে।
কামুক চোখগুলো ভুলে গেছে শরীরের উত্তাপ
পরিহাস করে তাকায় অন্ধকারের লালসায়।
ভয়ংকর শব্দের লেলিহান শিখাগুলো যেন উন্মত্ত পৌরুষ।
বারবার আছড়ে পড়ে অসহায় আমাদের শরীরে।
নিষিদ্ধ যৌনতার মতই দুর্লভ স্বাদের ফিকিরে
আমাদের রাতের সৌন্দর্যে ঢেলে দেয় কামনার নির্যাস।
আমিও কোনদিন মা হবো।
একজন ধর্ষিতার মতই লজ্জায় রাতের আধারে মুখ লুকাবো।
এই নগরীতে একদিন আমার সন্তানও ককিয়ে উঠবে।
ঘেন্নাভরে লাথি মারবে সভ্যতার উদোম শরীরে।
তারপর কোন এক নব্য শতাব্দীতে সেও পরিগণিত হবে
আজকের রাতের মতই আগুনঝড়া দানব হয়ে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
আমিও কোনদিন মা হবো।
২৪ জানুয়ারী - ২০১১
গল্প/কবিতা:
৭৪ টি
সমন্বিত স্কোর
৪.৪৭
বিচারক স্কোরঃ ১.৮৭ / ৭.০পাঠক স্কোরঃ ২.৬ / ৩.০
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।