তোমার বুকে ভাঙ্গনের গান। দৃষ্টিতে শ্রাবণ নিনাদ। বিধ্বংসী আকাংখা বয়ে যায় আঘাতে এবং আঘাতে তোমার।
অথচ আমি যেন অনমনীয় ভালোবাসা। নিরলস হাতুড়ি পিটিয়ে হৃদয়ের ভগ্নপ্রায় স্বপ্নগুলো এক এক করে জুড়ে দেই। যতবার তুমি আঘাত হানো ততবার আমি উঠে আসি। নিখুঁত চাদর বোনার মত করে গোটা গোটা স্বপ্ন বুনি।
কি আশ্চর্য যোগাযোগ ! নিশ্ছিদ্র এই ভাঙ্গাগড়ার খেলায় আমরা দু'জন মাত্র খেলোয়ার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।