মাধুকরী

বর্ষা (আগষ্ট ২০১১)

রওশন জাহান
  • ১৩১
  • 0
পলাতক মেঘে শোকের ছায়া,
ভাঙ্গাচুরা চাদঁ বুঝি ক্ষয়ে গেছে,
রাত্রির বুক থেকে চুপিসারে ।
একলা পাখি বসে আছিস
বৃষ্টির দিগন্ত ছুয়েঁ ।
নির্বাসনের পথে আমি হেটেঁ যাই
উদাসী হাওয়ার সাথে ।
তুই তবু দ্বিধায় !
বুকের ভেতর আমার
শুধু জল বাড়ে, নদী উন্মুখ ।
তুই মন পবনের না’য়ে ।
আমার মৃত স্বপ্নের হাত ছেড়ে ।
বুঝিসনি তুই ?
এই জীবনে কতবার
আসবি চেয়েছি বর্ষা নিয়ে,
দারুণ খরায় আমার ভুলে,
অভ্র মেঘের ছায়া হয়ে ।
জল হয়ে ঝরবি
স্বর্ণলতার পরাশ্রয়ী ফুলে !
সীমার বাধঁন ছেড়ে আসিস যদি
আজ অমরাবতি নিয়ে,
আমি জন্মে জন্মে মাধুকরী হবো ।
শ্রাবন বেলায় তুই হবি জাতিস্মর ।


আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রওশন জাহান শাহাদাত শরিফ ভাই , নিজের লেখা নিয়ে আমি খুব বেশি মুগ্ধ , আবেগাপ্লুত বা অন্ধ নই তাই যা লিখেছি অতীতে তা নিজের মাঝেই রাখতে চেষ্টা করেছি এবং নিরন্তর ভাঙ্গা গড়ার খেলায় মেতেছিলাম সৃজনশীল শুদ্ধ লেখক হবার তাড়নায় . এ কারণেই খুব কাছের বন্ধুরা ছাড়া আর কেউ অনেক কিছুই জানেনা সাহিত্যমুগ্ধ এ জীবনের.
ভালো লাগেনি ১৪ সেপ্টেম্বর, ২০১১
মোঃ শাহাদাৎ শরীফ ভালো তো ,আগে তো জানতাম না এত প্রতিভার কথা ........
ভালো লাগেনি ১৪ সেপ্টেম্বর, ২০১১
রওশন জাহান M.A.HALIM , ধন্যবাদ এবং আপনাকেও ঈদের শুভেচ্ছা.
রওশন জাহান ফয়সাল আহমেদ বিপুল , অসংখ্য ধন্যবাদ আমার কবিতায় সময় দেওয়ায়.
রওশন জাহান সোশাসি , আপনার মত কবি আমার কবিতাকে অসাধারণ বললে সেটা আমার অনেক বড় সীকৃতি.
রওশন জাহান md. eahia sarkar , আপনাকে ধন্যবাদ লেখা পড়ায় .
রওশন জাহান Mohmmad ibrahim khalil , এরকম একটি মন্তব্যের জন্যই অপেক্ষা করেছি আমার ক্ষুদ্র লেখক জীবনে. সৃজনশীল হিসেবেই নিজের লেখক সত্তাকে দেখতে চাই.
M.A.HALIM বন্ধুর জন্য ঈদের প্রাণঢালা শুভেচ্ছা। ঈদ আপনার জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ।
ফয়সাল আহমেদ bipul খুব ভালো লাগলো l
সোশাসি অসাধারণ ...........

২৪ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ২৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী