মন্বন্তরে

ঈর্ষা (জানুয়ারী ২০১৩)

রওশন জাহান
মোট ভোট ৯১ প্রাপ্ত পয়েন্ট ৫.৩৩
  • ৫১
বৈতাল মরুভূমি বুকের পাঁজরে পাঁজরে
ঈর্ষার আগুন জ্বালিয়ে দিলে
হঠাত তৃষ্ণার জল চাই সেই রাতে ।
অথচ স্মৃতিরা আর নেই ঠিক অনুগত।
মধ্য রাতের নিরবতা ভেঙ্গে আসর বসায়
আমারই সান্ত্রী সেপাই ।
তুমুল নিষিদ্ধ হাসিতে জাগিয়ে তুলে আমার
একটা একটা নষ্ট হওয়া প্রহর।
যে হাসি হেসেছিলাম উপসাগরের তীরে
ফুলের রাজত্তে। পৌরাণিক কালে ।
আমি তো যেতেই চেয়েছি সব ভুলে
ভুল ঠিকানার মত, ভুল মানুষের মত,
স্বপ্নে দেখা রাজকুমারের মত ।
তবু কোন ঈর্ষায় ঘুম ঘুম চোখে
আমার অঙ্গার হওয়া স্মৃতি হাতড়ে
দশমীর চাঁদ খুঁজে ফেরে কোন পাপ।
নক্ষত্র হয়ে জ্বলে উঠতে পারনি বলে
আমার হৃদয়ে
তোমার অক্ষম ঈর্ষা জেগে রবে জানি
মন্বন্তর থেকে মন্বন্তরে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Ariful Islam Sobuj অনেক সুন্দরলেখা
আলোকবর্তিকা ভাল লেগেছে। প্রিয়তে নিলাম।
ভালো লাগেনি ২৭ ফেব্রুয়ারী, ২০১৩
বিন আরফান. N/A একটু হিংসে হচ্ছে এই আর কি ! অভিনন্দন তো বলতেই হয়, এছাড়া আর উপায় কি !!
মো. ইকবাল হোসেন অনেক অনেক অভিনন্দন ................
জালাল উদ্দিন মুহম্মদ বিজয়ী অভিনন্দন গ্রহন করুন ।
মিলন বনিক বিজয়ের অভিনন্দন আর শুভেচ্ছা রওশন আপা.....

২৪ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ২৭ টি

সমন্বিত স্কোর

৫.৩৩

বিচারক স্কোরঃ ৩.১৫ / ৭.০ পাঠক স্কোরঃ ২.১৮ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৬