প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
নিষ্ঠুর সত্যের সুন্দর
এ কেমন প্রেম (আগষ্ট ২০১৬)
সূর্যসেন রায়
৬
১
৫
বহে রাত্রির নিশ্বাস
আঁধারেরে করে গ্রাস
স্বপনে নিমিত আঁখি ভীত সুন্দরে,
নীরব নিশব্দ পথ পথিক স্বরে।।
জাগায় আলো অন্তরে,
নয়নমুগ্ধ অঞ্চলে
জীবনের জয়ধ্বজা স্বপ্ন দহনে ,
থেমে যায় অন্ধকারে আলো-হননে!
আচমিত জেগে দেখি
দেখার ভেতরে একি
যে আমি স্বপ্নের মাঝে বিকিয়ে ছায়া
কিনেছি রিক্ততা দরে জীবন-মায়া।
এ জীবন সুন্দরের
বহি সুর বাহিরের!
অন্তরে নীরব বীণা এ অন্ধকারে
বেজে উঠে আঘাতের নিষ্ঠুর তারে।
ভেতরের বাণী তারে
যেই লাগছে ঝংকারে,
সান্তনার নিদারুণ অশ্রু সংগীতে
অসীম আলোর স্রোত লাগে আঁখিতে!
এ সত্যের পারাবারে,
যত আলো আঁধারের
জীবন-দু'তালা ঘরে সুখের দাবি
দুখের আঘাতে লভি সত্যের চাবি।
১
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শাহ আজিজ
এই বয়েসে খুব ভাল লিখেছ , ভাল লেগেছে , ভাল লেখার জন্য পড় পড় আর পড়।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ আগস্ট, ২০১৬
কাব্যের কবি
শুভকামনা। আমন্ত্রণ রইলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৯ আগস্ট, ২০১৬
তানি হক
Prerona dayok... Sundor
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ আগস্ট, ২০১৬
মোঃ কামরুল ইসলাম
ভালোই লেগেছে। শুভেচ্ছা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ আগস্ট, ২০১৬
কাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z
পুরোপুরি ছন্দে না আসলেও কবিতার আবেগ আছে, অনেক শুভ কামনা আর আমার পাতায় আমন্ত্রন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ আগস্ট, ২০১৬
মনোয়ার মোকাররম
এ জীবন সুন্দরের ... সবার জীবন সুন্দর হোক ... কবিতা ভালো লেগেছে ...শুভ কামনা...
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ আগস্ট, ২০১৬
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১৮ এপ্রিল - ২০১১
গল্প/কবিতা: ৪২ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয়
"তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ এপ্রিল,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী