পূণর্তা

পূর্ণতা (আগষ্ট ২০১৩)

এ এইচ ইকবাল আহমেদ
  • ১২
  • 0
  • ১০১
শূন্যকুম্ভ নিয়ে চলি চাই যে পূর্ণ তা
ডুবে না নদীতে পা ও এত কম জলে।

ভরে না কুম্ভ ঐ জলে রয় যে শূন্য তা
বইবো জীবনে আর কত অপূর্ণতা
কি দিয়ে খনন করি হারানো নাব্যতা
তৃষ্ণা দূর করি শেষে আর্সানিক কলে।

শূন্যকুম্ভ নিয়ে ঘুরি হয় না পূর্ণ তা
মিটাই প্রাণের জ্বালা বিষভরা জলে। ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সাজিদ খান না তেমন ভাল হইনাই । কবিতা পূর্ণ তার অভার রয়েছে । আপনার কাছে আরো ভাল আশা করছি । ১ দিলাম ।
ইব্রাহীম রাসেল মুরব্বী বেশ ভালো
মিলন বনিক গভীর আত্মোপলব্দি আর পরিবেশের বিষয়টা ফুটে উঠেছে...খুব ভালো লাগলো দাদা....
হিমেল চৌধুরী কবিতাটি অসাধারণ। শুভেচ্ছা নিবেন।
জসীম উদ্দীন মুহম্মদ আপনার ছোট কবিতাটি প্রাণ ভরে পড়লাম ভাই ; খুব ভাল লাগলো ।
F.I. JEWEL N/A # অসাধারন একটি কবিতা । উপমা-উৎপ্রেক্ষার আলোকে দর্শণ সমৃদ্ধ দারুন একটি কবিতা ।
সূর্য N/A দূর্দান্ত কবিতা। চাহিদা এবং প্রাপ্তীর বিশাল ফারাক কত অল্পতেই লিখে দিলেন, অনেক অনেক ভালো লাগলো।
Tumpa Broken Angel চমৎকার......।।

২৪ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ৮০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "বিশালতা”
কবিতার বিষয় "বিশালতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন,২০২৬