বিন আরফান. N/A
ফেসবুক আমি ছাইড়া আইলাম
কুরুচিপূর্ণ ছবির জ্বালায়
এখানে আইস্যা পড়লাম এবার
মিচকা শয়তানদের পাল্লায়।
ছদ্মনামে আইডি খুইল্যা
বাগাইতাছে ভোট
গায়ে দিছে ভেজাল একখান
পরদেশী কোট।
বন্ধুরা সব হুমড়ি খাইয়া
ফ্যাক আইডির পাল্লায় পড়ে
না জাইন্যা না বুইজ্যা
বন্ধু হবার অনুরোধ করে।
হুনছি দেশে রাজনীতিতে
ভোটাভুটি চলে
এবার দেহি গল্প-কবিতায়ও
এই কারবারটা চলে।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।