বিন্দুবাসিনীর দেশে গিয়েছিলাম অবশেষে, দেখলাম............, এক টুকরো শিশির , নিশির ছায়ায় গেঁথে চলেছে তার সন্ধ্যা প্রদীপের সমাপনী কাব্য-কথন । ফিরে আসার সময় আমায় বলল , পথিকের বেশে কে এসে দাঁড়ালে দুয়ারে আমার , বন্ধু .........? বললাম , না । অচেনা পথিক আমি , অজানা পথের পরিচিত যাত্রী । মুক্তি দেখেছি , তাই অসীমের পথে চলেছি অনন্তকাল ................।। তুমি ও এস... বিন্দুবাসিনী , সিন্ধুর উত্তাল জাগরণের বুকে ভাসাও মরণ ভেলা । মুক্তি আসবেই ......।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রওশন জাহান
এই মেয়েটা এত চমৎকার লিখে কি করে ! প্রতিটি কবিতায় মানসম্পন্ন । এতদিন শুধু প্রোফাইলে কার্টুনের ছবি দেখেছি। যাক এবার মেয়েটার সত্যিকারের ছবিটাও দেখা হল !
হা ...হা....হা.... ! কার্টুনের ছবিটা চমৎকার না ......? কার্টুনের ছবিটা আমার ভিষণ পছন্দের ......! কবিতা সম্পর্কে একটু বেশি-ই বোধহয় বলে ফেললেন ......! শুভ কামনা অনেক ...।
খন্দকার নাহিদ হোসেন
ইহা একটা সুন্দর কবিতা বলতেই হচ্ছে। ও "মুক্তি দেখেছি , তাই অসীমের পথে চলেছি" লাইনটা কেমন জানি লাগলো......চলছি হলে কেমন হতো? যাইহোক, ভালোলাগা জানিয়ে গেলাম।
চলছি কথাটি ব্যাকরণ-সম্মত বটে ..... কিন্তু স্বাধীন মনের অভিব্যক্তি-টুকু প্রকাশ করার স্থান তো ওই একটাই ...! তাই ইচ্ছার বিরুদ্ধে ব্যাকরণের নিয়ম-নীতি নিয়ে মাথা ঘামাই না ....... ! শুভেচ্ছা রইলো নিরন্তর .....!
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।